বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

এলপিজির দাম ১২ কেজিতে বাড়লো ১৪৪ টাকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে সংস্থাটি চেয়ারম্যান মো. নূরুল আমিন এক সংবাদ সম্মেলনে জানায়, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়ে এক হাজার ২৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এতদিন এক হাজার ১৪০ টাকায় বিক্রি হয়ে আসছিল।

এ ছাড়া ১৫ কেজি সিলিন্ডার এক হাজার ৬০৫ টাকা, ১৬ কেজি এক হাজার ৭১২ টাকা, ১৮ কেজি এক হাজার ৯২৬ টাকা, ২০ কেজি দুই হাজার ১৪০ টাকা, ২২ কেজি দুই হাজার ৩৫৫ টাকা, ২৫ কেজি দুই হাজার ৬৭৫ টাকা, ৩০ কেজি তিন হাজার ২১০ টাকা, ৩৩ কেজি তিন হাজার ৫৩১ টাকা, ৩৫ কেজি তিন হাজার ৭৩৪ টাকা এবং ৪৫ কেজি চার হাজার ৮১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এর আগে, গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪১ টাকা বাড়িয়ে ১১৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা জুলাইয়ে ছিল ৯৯৯ টাকা।

উল্লেখ্য, ২০২১ সালের ১২ এপ্রিলের আগ পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। তবে ১২ এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।

এসকে/ আই.কে.জে

গ্যাস সিলিন্ডার এলপিজি নতুন দাম বিইআরসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250